Saturday, 27 July 2019

মশাদের ইচ্ছা অভিজাত রক্ত

রোগটার নাম ডেংগু না ডেংগি?!
মালয়সিয়াতে আমাদের এক লংকান টিচার (মিসেস বালা)ব্যপক হারে
আমাকে অপমান করেছিলেন ডেংগিকে ডেংগু বলার জন্য।
রোগটা যাই হোক মশাটা সারা দুনিয়ায় একই।
পৃথিবীর সব দেশেরই তারা নিবন্ধিত নাগরিক।
নিবন্ধিত কারন সব দেশই জানে যে তাদের দেশে বাস করছে মি.এডিস এবং পরিবারবর্গ।
সদস্য সংখ্যা নাই বা বলি,
এক ভদ্রলোক বলেছেন তারা নাকি রোহিঙ্গাদের মত
তাদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
সেই ভদ্রলোক কে বলছি হতাশ হবেন না  ,
মশাদের সচেতন করে তুলুন,
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি তাদের কাছে তুলে ধরুন
দরকারী ঔষধ পৌছাতে পারেন সময় মত।
এসবতো আপনারই দায়িত্ব
আপনিতো সংশ্লিষ্ট মন্ত্রী।
মানুষ আর মশা আপনাদের কাছে একই জিনিস।

  ওভাল হাউজে পানি ঢুকেছে বলে পদ্মাা বা যমুনার ভাংগন কে আমরা সহজ ভাবে নেব?
আথবা অনান্য দেশে ডেংগু হচ্ছে তাই আমরাও এটা মেনে নেব?!
একটা মহামারী আপনি হয়ত হুট করে দমন করতে
পারবেন না কিন্তু আপনি পারেন চেষ্টা করতে।
কাজ করতে, মানুষকে সাহস দিতে,
আর অবশ্যই পাতলা কথা না বলতে।
চেষ্টাও করবেন, কাজও করবেন আাবার মানুষের কথাও শুনবেন?!!!
উওর হচ্ছে হ্যা।
কারন আপনি জনগনের সেবক।
সেবক হচ্ছে সেবিকার বিপরীত শব্দ
হাসপাতালের একজন সেবিকা আামাদের যে সেবা দেয় আপনাদের কাজ আসলে ঔরকমই।
এইযে আজকের আপনি
 সব কিছুর পেছনে কিন্তু জনগন
জনগন মারা গেলে
কার টাকায় জিপ চালাবেন?!
কার টাকায় বিরিয়ানী খাবেন?!
আপনাদের সন্তানদের পড়াশোনার খরচ কে দেবে?
ভেজাল ঔষধ কিনবেন কার টাকায়?!
সব বাদ দেন
মশাদেরও তো আভিজাত রক্ত   খাওয়ার ইচ্ছা হতেই পারে তাই না?
⚠সাবধান। 

Tuesday, 23 July 2019

বড়লোকের রবিন হুড

আগের লেখায় বলেছিলাম  কেউ একজন
নতুন নতুন ইস্যু দিয়ে 
সিদ কাটছে পিছন দিয়ে।
হাতে নাতে পাওয়া গেল সেই চুরি
২৭০০০কোটি টাকা।
 শেয়ার বাজার থেকে
গায়েব।
কিন্তু চোর?!!!!!
 এই এক বিশেষ প্রজাতির চোর
যা শুধু বাংলাতেই জন্ম হয়।
চুরি করে কেউ ধরে না
কারন এরা রবিনহুড এর মতই মানুষের
সেবা করে
 তফাত হচ্ছে রবিনহুড বড়লোকের টাকা
ডাকাতি করে গরীবদের দিত আর এরা গরীব দের টাকা ডাকাতি করে বড়লোকদের দেয়।
(ভাগ বাটোয়ারা করে নেয়)     
    

গুজবে জীবন দিন

একটা গল্প বলি........
এক লোক গেছেন দাতের ডাঃ এর কাছে
রোগীঃ ডা. সাহেব আমার উপরের পাটির
 একটা দাতে অসহ্য ব্যথা করছে
দয়া করে কিছু একটা করুন।

ডাঃ সাহেব দিলেন, উনার নিচের পাটির
একটা দাত তুলে।
ব্যস চিকিৎসা শেষ। এবার
ডাঃ আপনি যে উপরের দাতের সমস্যা নিয়ে এসেছিলেন  সেটায় কি ব্যথা আছে?
রোগীঃ বাকরুদ্ধ। সত্যিই  সে তার পুরনো
 দাতের ব্যথা ভূলে গেছে নতুন টার জন্য ।
আমরা সেই রোগীরই বন্ধু স্বজন 

 আমাদের প্রধান খাদ্য কি?!
কি?
ইস্যু।
হ্যা আমাদের খাদ্য ইস্যু।
আমরা ইস্যু খেয়ে বেচে থাকি।
কুলি, ছাএ, ব্যবসায়ী,নেতা, গায়ক, নায়ক
থেকে শুরু করে আমার মত আম জনতা
সবাই ইস্যু খাই।
নতুন ইস্যু পেলে পুরনোটা ভূলে যাই
কয়লা, বালিস,গ্যাস সহ পুরনো সব দাতের ব্যমো
ভূলে গেছি।
নতুন করে সামনে আসছে কল্লাা?!!!
এই ব্যপার গুলো ছোট বেলায় শুনতাম, মা বলত একা বাইরে গেলে ছেলেধরায় নিয়ে যাবে। 
কিন্ত ভয় পেতাম না ।
ভাবতাম অন্য দশটা উপায়ের মত
এটাও হয়ত আামাকে ভয় দেখানোর জন্যই মা
বানিয়ে বলছে।
আজকালকার বাচ্চাদেরও এই বিষয়ে ভয় নেই
আমি নিশ্চিত।
কিন্তু আমি আজ ভীত

আনেকটা রুপকথা
সেতুতে মাথা চায়!!!!!
লাখ মাথা
সেতুর কি পেট আছে?
মুখ আছে?দাত?!!!!


কেউ একজন গোপনে পিছন দিয়ে সিদ কাটছে
আর সামনে এনে দিয়েছে
ইস্যু  "কল্লা  কাটা,
সরকার বলছে গুজবে কান দিবেন না
ঠিক আছে মহামান্য দিলাম না
কিন্তু নেএকোনার  শিশুর কল্লাা কি গুজব?!!!
যে মা সারাদিন ভয়ে থাকত তার শিশুর কল্লাা নিয়ে
তাকে মেরে ফেলা হল
কল্লাা কাটা তাকমা দিয়ে!!!!!!
আমি ভীত আজ..................
শিশু কিশোর বৃদ্ধ
যে কারো কল্লাা  চলে যেতে পারে এই গুজবে
আথবা জীবন চলে যেতে পারে ছেলেধরা সন্দেহেে। 
কেউ কি এই গুজব থেকে নিরাপদ?
 


  

Sunday, 21 July 2019

অটুট থাক রাম- রহিম

আমেরিকা না কি চীন?!
বাংলাদেশ যে নৌকায়ই উঠুক খুব দূত উঠতে হবে। জল ঘোলা সুরু হয়ে গেছে । ভারতে মুসলিম নিধন করে যে জল ঘেলা করতে পারে নি তা করতে হল প্রিয়া সাহা কে দিয়ে ।
জল ঘোলার দায়ে যারা তার বিচার চায়, ফাসি চায়, হুমকি দেয়(হিন্দু / মুসলিম) মনে রাখবেন আপনিই ওর দাবার গুটি। আপনিই ওর হয়ে বাকি জল ঘোলা করে দিচ্ছেন।
বাংলা সিনেমার মত বলতে হয় ও কিন্তু সাধারন সাপ নয় ইচ্ছেধারী নাগিনী।
এলাইলাম এর মত ছোট চাহিদা ওর নেই।
এর জন্য এত নাটক ওকে করতে হবে না।
সরকারের বাইরে বাক্তিগত ভাবেই আমেরিকা তাকে আমন্ত্রণ করে  ।
কেন?!!!!
ও আন্তজার্তিক এজেন্ট।
হয়ত ও এই দেশটাই চায়। পুর দেশটা।
হাজারটা, লাখ  প্রিয়া ব্যকটেরিয়া মত বাংলার পেটে আছে।
  তারা মলয় সাহার মত বড় পদে বা পীযুষ এর মত  পরিচিত। তাই চাইলেই সহজে দাওয়াই দেয়া যায় না।
সরকার চীনের নৌকায় উঠলে ব্যকটেরিয়া গুল এমনিতেই মারা যাবে,
আর আমেরিকার নৌকায় উঠলে ঠান্ডা হয়ে যাবে ।
মাঝ খান থেকে রাম আর রহিমের মারামারি।
রাম শ্যম দের পাশের ঘড়ে রহিম করিমরাই থাকে
প্রিয়া -পীযুষরা থাকে না ।

  



Saturday, 20 July 2019

একটি বেকার ও একজন বানর

মানুষের জীবনের দুইটা খুবই ভয়াবহ
সময় এর একটি কৌশর কাল অপর টি
বেকার কাল।মানুষ তোমাকে বুঝবে না,
হয়ত তুমি ও তাকে বুঝবে না।হাসি মুখে তোমাকে হত্যা
করা হবে বার বার নিয়মিত।
মুদি,মুচি থেকে শুরু করে যার যার রুচি হয়।
সবাই তোমায় মোল্লার লবন লাগাইয়া দিতে
এক পায়ে খাড়া।

চিড়িয়াখানার বানর কে কেউ বাদাম খেতে ডাকলেও
ডিল ছুড়ে ডাকে।
তোমার জন্যও এক ই ব্যবস্থা।
কিছুই করার নাই টাইপ এক খান
ভাব মাইরা বইসা থাক।
বেকার এর সমর্থক শব্দ.............গ ন ডা র